লক্ষ্মীপুর জেলা পুলিশের চার সদস্যকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২২ জুলাই ২০২৬) জেলা পুলিশ লাইন্সে আয়োজিত এক অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত সদস্যদের সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আবু তারেক। তিনি অবসরপ্রাপ্ত চার পুলিশ সদস্যের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
এ সময় পুলিশ সুপার বিদায়ী সদস্যদের দীর্ঘ কর্মজীবনের অবদান ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি তাদের সুস্বাস্থ্য, সুখী ও শান্তিপূর্ণ অবসর জীবন কামনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী, পিপিএম-সেবা; সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মোহাঃ আব্দুর রাশেদ; সহকারী পুলিশ সুপার (রামগতি সার্কেল) মোঃ শামসুল আলম; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) রূপক চন্দ্র পাল; সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) এহসানুল হক; মেডিকেল অফিসার ডা. ফাতেমাতুজ জোহরা; আরআই (পুলিশ লাইন্স); টিআই (প্রশাসন) এবং জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি ও তদন্তকেন্দ্রের কর্মকর্তারা।
এছাড়া বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্যরা অনুষ্ঠানে অংশ নেন। বিদায়ী সদস্যদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা প্রকাশের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।