পরিবেশের ভারসাম্য রক্ষা ও শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুরে বিভিন্ন প্রজাতির প্রায় শতাধিক গাছের চারা রোপণ করা হয়েছে।
‘গ্রীণ সিটি ক্লিন সিটি’ কর্মসূচির অংশ হিসেবে এ আয়োজন করেন লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি ও মেয়র প্রার্থী রেজাউল করিম লিটন।
মঙ্গলবার (২৬ মে) বেলা ১১টার দিকে শহরের দক্ষিণ তেহমুনী এলাকায় সড়কের ডিভাইডারের ওপর এসব গাছের চারা রোপণ করা হয়।
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা বলেন, শহরকে আরও সবুজ, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব রাখতে নিয়মিত বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখা হবে।
তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের বিকল্প নেই। নগর এলাকায় সবুজায়ন বৃদ্ধি পেলে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।