লক্ষ্মীপুরে শ্রদ্ধা ও স্মরণে জুলাই শহিদ দিবস পালন

স্টাফ রিপোর্টার
লক্ষ্মীপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত
লক্ষ্মীপুরে জুলাই শহিদ দিবস উপলক্ষে জুলাই স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা, দোয়া ও প্রার্থনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা ১১টায় শহরের উত্তর তেমুহনী সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শহিদ পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।

এরপর পর্যায়ক্রমে পুলিশ সুপার, জেলা পরিষদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং প্রশাসনের বিভিন্ন দপ্তর ও সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তারা পুষ্পস্তবক অর্পণ করে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের আয়োজনে জুলাই শহিদ দিবস উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শহিদ পরিবারের সদস্য, প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

এদিকে দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরে শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়। পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই শহিদ দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সম্পর্কিত