কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার: এ্যানি

স্টাফ রিপোর্টার
 ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
ছবি: পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, সাধারণ শিক্ষার পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে কারিগরি শিক্ষার সম্প্রসারণে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে।

শনিবার (৪ জুলাই) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে তিনি বিদ্যালয়টির নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন করেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন,

শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে। সে লক্ষ্যেই পরীক্ষামূলকভাবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিড-ডে মিল কর্মসূচি চালু করা হয়েছে। পাশাপাশি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণে সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। একই সঙ্গে শিক্ষার্থীদের জন্য উপবৃত্তির ব্যবস্থাও অব্যাহত রয়েছে।

প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আনোয়ার হোসেন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রীর একান্ত সহকারী সচিব জামশেদ আলম রানা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন নিপা, চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রিয়ব্রত চৌধুরী, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম এবং প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সম্পর্কিত