শিক্ষার্থীদের পাশে থাকবে ছাত্রদল: সৌরভ

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাত্রসমাজের ভবিষ্যৎ কল্যাণের কথা চিন্তা করে ছাত্রদল প্রতিষ্ঠা করেছিলেন। সেই ধারাবাহিকতায় লক্ষ্মীপুর জেলা ছাত্রদল সাধারণ শিক্ষার্থীদের পাশে আছে এবং ভবিষ্যতেও থাকবে।

বুধবার (২০ মে) দুপুরে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে পানি ও বিস্কুট বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সৌরভ বলেন, দেশের যেকোনো পরিস্থিতি ও দুর্যোগে ছাত্রদল সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের পাশে দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, পানিসম্পদমন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ সদর আসনের সংসদ সদস্য শহীদউদ্দীন চৌধুরী এ্যানির নির্দেশনায় লক্ষ্মীপুর জেলা ছাত্রদল বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে। ইতোমধ্যে জেলার বিভিন্ন কলেজ ক্যাম্পাসে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচিও বাস্তবায়ন করা হচ্ছে।

জানা যায়, এসএসসি পরীক্ষা শুরু হওয়ার পর থেকে সৌরভ ও হাসিবুর রহমান অভির নেতৃত্বে শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে নারী অভিভাবকদের জন্য অস্থায়ী যাত্রী ছাউনি স্থাপন করা হয়েছে। পাশাপাশি পরীক্ষা কেন্দ্রগুলোতে পানি, স্যালাইন ও বিস্কুট বিতরণ কার্যক্রমও পরিচালনা করা হচ্ছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সদস্য সচিব হাসিবুর রহমান অভি, কলেজ ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন রনি, সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল, সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ বাবুসহ জেলা ও পৌর ছাত্রদলের নেতাকর্মীরা।

সম্পর্কিত