চাঁদপুর সদর উপজেলার ১০ নম্বর লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) বিকেলে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন সাগর এবং লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সমন্বয়ক বাবু পাটওয়ারী।
এ ছাড়া সভায় ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করা এবং দলের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে সমন্বয় ও ঐক্য বজায় রাখা গুরুত্বপূর্ণ। এ সময় দলীয় কর্মকাণ্ডে সবাইকে সক্রিয় থাকার আহ্বান জানানো হয়।