সারাদেশে অনুষ্ঠিতব্য এসএসসি ও সমমানের পরীক্ষার সব কেন্দ্রকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, প্রতিটি পরীক্ষা কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে এবং এসব ক্যামেরার আইডি সংগ্রহ করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি এসব ক্যামেরার মাধ্যমে পরীক্ষা কেন্দ্রগুলো মনিটরিং করা হবে।
তিনি আরও বলেন, পরীক্ষাকে সুষ্ঠু ও নকলমুক্ত রাখতে এই নজরদারি ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদি আমিন এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর-এর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।