আনন্দময় শিক্ষার লক্ষ্যেই কাজ করছে সরকার: মিলন

স্টাফ রিপোর্টার
 ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

দেশের সব শিক্ষার্থীর জন্য লেখাপড়া আনন্দময় করে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন।

শুক্রবার (১ মে) কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের খেলাধুলা ও সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার উদ্যোগ নিয়েছে। এতে করে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিকভাবে আরও বিকশিত হবে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকার শিক্ষা খাতে বাজেট বৃদ্ধি করছে এবং শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করছে।

অনুষ্ঠানে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুন নাহার বেবী।

সম্পর্কিত