জাপানের বিপক্ষে পিছিয়ে ব্রাজিল, সানোর দুর্দান্ত গোল

স্টাফ রিপোর্টার
 ছবি: দুর্দান্ত এক গোল করেন সানো
ছবি: দুর্দান্ত এক গোল করেন সানো

হিউস্টন স্টেডিয়ামে জাপানের বিপক্ষে নকআউট রাউন্ডের ম্যাচে ১-০ গোলে পিছিয়ে পড়েছে ব্রাজিল। ২৯ মিনিটে বক্সের অনেক বাইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন জাপানের কাইশু সানো।

ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে এগিয়ে ছিল ব্রাজিল। তবে ২৯ মিনিটে দানিলোর ভুল পাস থেকে বল চলে যায় জাপানের সানোর কাছে।

এরপর দ্রুত গতিতে কাসেমিরোকে কাটিয়ে প্রায় ২০ গজ বল নিয়ে এগিয়ে যান সানো। বক্সের বাইরে থেকে নেওয়া তার শক্তিশালী শট ব্রাজিলের গোলরক্ষক আলিসনকে পরাস্ত করে জালে জড়ায়।

গোলের পরই উল্লাসে ফেটে পড়ে জাপানের সমর্থকরা। ম্যাচে এগিয়ে যাওয়ার ফলে জাপান শিবিরে তৈরি হয় বাড়তি আত্মবিশ্বাস।

সম্পর্কিত