লিবিয়া থেকে ফিরছেন ১৭০ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

লিবিয়া থেকে আগামীকাল মঙ্গলবার (১৯ মে) দেশে ফিরছেন ১৭০ জন বাংলাদেশি নাগরিক। লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় তাদের প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে।

লিবিয়ার বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দেশটির বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদে দেশে ফেরাতে দূতাবাস স্থানীয় প্রশাসন ও আইওএম-এর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এ ধারাবাহিকতায় ত্রিপলীর তাজুরা এবং বেনগাজীর গানফুদা ডিটেনশন সেন্টার নিয়মিত পরিদর্শন করে বাংলাদেশিদের সাক্ষাৎকার গ্রহণ ও পরিচয় যাচাই-বাছাই করা হচ্ছে।

পরবর্তীতে স্থানীয় কর্তৃপক্ষের অনুমোদন এবং আইওএম-এর সহায়তায় পর্যায়ক্রমে তাদের দেশে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। এর অংশ হিসেবে এবার ১৭০ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফেরানো সম্ভব হয়েছে।

দূতাবাস আরও জানিয়েছে, আগামী ২৪ ও ৩১ মে লিবিয়ার ডিটেনশন সেন্টারগুলো থেকে আরও ৩৫০ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে তারা।

সম্পর্কিত