আগামী বছর থেকে লটারিতে ভর্তি বন্ধ: শিক্ষামন্ত্রী

স্টাফ রিপোর্টার
 ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

আগামী বছর থেকে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে না বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৬ মার্চ) বিকেল ৪টার দিকে বাংলাদেশ সচিবালয়–এ শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আগামী শিক্ষাবর্ষ থেকে লটারিভিত্তিক ভর্তি পদ্ধতি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন করে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া কীভাবে পরিচালিত হবে, সে বিষয়ে শিগগিরই বিস্তারিত জানানো হবে।

তিনি আরও জানান, শিক্ষাব্যবস্থাকে আরও স্বচ্ছ, কার্যকর ও মানসম্মত করতে সরকার বিভিন্ন সংস্কারমূলক পদক্ষেপ নিচ্ছে। এর অংশ হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির পদ্ধতিতেও পরিবর্তন আনা হচ্ছে।

সম্পর্কিত