এসএসসি প্রশ্ন ফাঁস গুজব, দাবি শিক্ষামন্ত্রীর

স্টাফ রিপোর্টার
 ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
ছবি: শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন

চলমান এসএসসি পরীক্ষার বাংলা প্রথম পত্রের প্রশ্ন ফাঁস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রচারণাকে ‘স্রেফ গুজব’ বলে দাবি করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

নিজের ফেসবুক পোস্টে তিনি বলেন, কথিত প্রশ্ন ফাঁসের প্রচারণা ইতোমধ্যেই সন্দেহাতীতভাবে গুজব হিসেবে প্রমাণিত হয়েছে।

তিনি আরও বলেন, কোনো ধরনের ফ্যাক্টচেক ছাড়াই রাজনৈতিক একটি দলের পক্ষ থেকে এ বিষয়ে বিবৃতি দেওয়া হতাশাজনক। এ ধরনের ভিত্তিহীন প্রচারণা শিক্ষাব্যবস্থার স্বাভাবিক পরিবেশকে ব্যাহত করতে পারে বলেও তিনি মন্তব্য করেন।

শিক্ষামন্ত্রী তার পোস্টে উল্লেখ করেন, জাতীয় নাগরিক পার্টি–এর পক্ষ থেকে যাচাই-বাছাই ছাড়া এমন তথ্য প্রচার করা দায়িত্বশীলতার মধ্যে পড়ে না।

তিনি বলেন, তরুণদের রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীল আচরণ আরও বেশি প্রত্যাশিত ছিল, কিন্তু এ ধরনের ভিত্তিহীন বক্তব্য হতাশাজনক।

সম্পর্কিত