ইডেন মহিলা কলেজে উচ্চমাধ্যমিক পাঠদান আবার শুরু করার উদ্যোগ

স্টাফ রিপোর্টার
 ছবি: ইডেন মহিলা কলেজ
ছবি: ইডেন মহিলা কলেজ

রাজধানীর ঐতিহ্যবাহী ইডেন মহিলা কলেজে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পর্যায়ে পাঠদান কার্যক্রম আবার চালু করার উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। এ লক্ষ্যে কলেজ কর্তৃপক্ষকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মাধ্যমে একটি প্রস্তাব পাঠানোর নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখার উপসচিব (অতিরিক্ত দায়িত্ব) কাজী নুরুল ইসলাম স্বাক্ষরিত ২৫ মার্চের এক আদেশে এ তথ্য জানানো হয়েছে। পত্রটি মাউশির মাধ্যমে কলেজের অধ্যক্ষের কাছে প্রেরণ করা হয়েছে।

পত্রে বলা হয়েছে, উচ্চমাধ্যমিক পাঠদান পুনরায় চালু করার আবেদন বিবেচনার জন্য কলেজের কিছু তথ্য জানা প্রয়োজন। এর মধ্যে রয়েছে, কলেজে উচ্চমাধ্যমিক পর্যায়ে পাঠদান কত সালে এবং কী কারণে বন্ধ হয়েছিল। এছাড়া, বর্তমানে পাঠদান চালু করলে সরকারের অতিরিক্ত কোনো অর্থ বরাদ্দের প্রয়োজন হবে কি না, তা জানানোও দরকার।

মন্ত্রণালয় কলেজের অধ্যক্ষকে প্রয়োজনীয় তথ্যসহ প্রস্তাবটি মাউশির মাধ্যমে পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে।

সম্পর্কিত