লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক ভবনের স্থান পুনর্বিবেচনার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা।
শনিবার সকাল সাড়ে ১০টা থেকে প্রায় এক ঘণ্টাব্যাপী চন্দ্রগঞ্জ বাজার এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
নবগঠিত উপজেলার চন্দ্রগঞ্জ, হাজিরপাড়া, উত্তর জয়পুর ও চরশাহী ইউনিয়নের বাসিন্দারা এতে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, উপজেলা পরিষদ ভবনের স্থান নির্ধারণের ক্ষেত্রে জনস্বার্থ, যোগাযোগ ব্যবস্থা ও সাধারণ মানুষের সুবিধার বিষয়টি গুরুত্ব দেওয়া প্রয়োজন। তারা ভবনের নির্ধারিত স্থান পুনর্বিবেচনা করে যৌক্তিক ও জনবান্ধব সিদ্ধান্ত নেওয়ার দাবি জানান।
কর্মসূচিতে চন্দ্রগঞ্জ বাজারের ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ সময় স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আহ্বান জানান।