লক্ষ্মীপুরের রায়পুরে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীসহ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের রায়পুর শহর শাখা। রোববার (১০ আগস্ট) রায়পুর আলিয়া কামিল মাদরাসার মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কৃতী শিক্ষার্থীরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো ফলাফল অর্জন শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি অর্জন। তবে শুধু পরীক্ষায় ভালো ফলাফল করলেই হবে না; নৈতিকতা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য করে তুলতে হবে। তারা শিক্ষার্থীদের ভবিষ্যতে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে সমাজ ও দেশের কল্যাণে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফ রাকিব। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি পারভেজ হোসেন, রায়পুর পৌর ছাত্রশিবিরের সভাপতি শাকিব আল হাসান ও রায়পুর সরকারি কলেজ ছাত্রশিবিরের সভাপতি ফারান খান নাঈম। এ সময় ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সংবর্ধনা পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বাস প্রকাশ করেন। আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করা এবং ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও ভালো করার অনুপ্রেরণা জোগাতেই এ আয়োজন করা হয়েছে।
লক্ষ্মীপুরের রায়পুরে গৃহবধূ আশা আক্তার তানিয়ার রহস্যজনক মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার বিকেলে রায়পুর থানার সামনে নিহতের পরিবারের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, আত্মীয়স্বজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় তারা ব্যানার-ফেস্টুন হাতে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মানববন্ধনে বক্তব্য দেন কেরোয়া ইউনিয়ন বিএনপির সাধারণ...
লক্ষ্মীপুরের রায়পুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের এক নেতাকে ছাড়াতে থানায় গিয়ে পূর্বের একটি মামলায় গ্রেফতার হয়েছেন একই দলের এক কর্মী। বুধবার (৫ আগস্ট) গভীর রাতে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, পৌর শহরের খেজুরতলা এলাকার একটি বাসা থেকে পেয়ার আলী (৪০) নামে আওয়ামী লীগের এক নেতাকে স্থানীয় জনতা আটক করে। পরে খবর পেয়ে রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। গ্রেফতার পেয়ার আলী রায়পুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এরপর তাকে ছাড়ানোর জন্য বিএনপি...
লক্ষ্মীপুরের রায়পুরে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, দুর্নীতি, ইভটিজিং ও কিশোর গ্যাংবিরোধী সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ জরুরি বলে মন্তব্য করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লক্ষ্মীপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ শরীফ উদ্দিন। শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টায় উপজেলার বামনী ইউনিয়নের কে এস পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের কলেজ ছাত্র আশরাফুল ইসলাম খান হত্যা মামলার আসামি রাসেল চৌধুরীকে ছয় মাস পর গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, রায়পুরের ২ নম্বর ওয়ার্ড চরবংশী এলাকার কলেজ ছাত্র আশরাফুল খানকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় রাসেল চৌধুরী এজাহারভুক্ত আসামি ছিলেন। দীর্ঘদিন পলাতক থাকার পর তাকে আইনশৃঙ্খলা বাহিনী আটক করতে সক্ষম হয়। ২০২৬ সালের জানুয়ারি মাসে মাদক কারবারিদের বিরুদ্ধে তথ্য দেওয়ার সন্দেহে রায়পুর রুস্তম আলী কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী আশরাফ...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তিনটি খাল পুনঃখনন প্রকল্প নির্ধারিত মান বজায় রেখে বাস্তবায়নের পর অব্যয়িত প্রায় ৬৫ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিয়েছে উপজেলা প্রশাসন। প্রায় ৩ কোটি ৯১ লাখ টাকা বরাদ্দের প্রকল্পে ব্যয় হয়েছে প্রায় ৩ কোটি ২৬ লাখ টাকা। সরকারি অর্থের সাশ্রয়ী ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার এ উদ্যোগের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান কাউছার। প্রশাসনের এ পদক্ষেপ স্থানীয় বাসিন্দা, জনপ্রতিনিধি ও বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন ক...