লক্ষ্মীপুরে সড়কের ইট বিক্রির অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেছেন চন্দ্রগঞ্জ উপজেলার হাজিরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য মো. মাসুদ রানা। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সড়কের ইট বিক্রি করলেন ইউপি সদস্য’ শিরোনামে সংবাদ ও ভিডিও ছড়িয়ে পড়ার পর তিনি নিজের অবস্থান তুলে ধরেন। বুধবার দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ইউপি সদস্য মো. মাসুদ রানা দাবি করেন, তার বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, হাজিরপাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চৌপল্লী-আলাদাদপুর সড়কের দৈর্ঘ্য প্রায় ৫১০ মিটার। এর মধ্যে প্রায় ১৭০ ফুট অংশে ইটের সলিং রয়েছে। সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটি পাকাকরণের জন্য প্রায় ৭০ লাখ টাকা বরাদ্দ দেয়। মাসুদ রানা বলেন, সড়ক নির্মাণের জন্য দরপত্র প্রক্রিয়া সম্পন্ন হলেও প্রায় পাঁচ মাস ধরে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করেনি। এ কারণে ইটের সলিং থাকা অংশে কাদা জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। তার দাবি, স্থানীয় বাসিন্দারা চলাচলের সুবিধার জন্য সড়ক থেকে ইটগুলো তুলে রাস্তার পাশে স্তূপ করে রাখেন। তবে একটি মহল এসব ইট বিক্রি করা হয়েছে বলে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, বাস্তবে সড়কের ইটগুলো এখনো রাস্তার পাশেই রয়েছে। স্থানীয় বাসিন্দা কবির হোসেন ও আব্দুর শহীদ সড়ক থেকে ইটগুলো তুলে পাশে রেখেছেন। তিনি কোনো ইট বিক্রি করেননি বলে দাবি করেন। ইউপি সদস্য আরও বলেন, তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এ ধরনের অভিযোগ ছড়ানো হচ্ছে। এ ঘটনায় তিনি আইনগত পদক্ষেপ নেওয়ার কথাও জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত স্থানীয় বাসিন্দা কবির হোসেন ও আব্দুল্লাহ ফারুক বলেন, দীর্ঘদিন ধরে মাসুদ রানা এলাকায় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন উন্নয়নমূলক কাজে ভূমিকা রেখেছেন। তাদের দাবি, একটি চক্র ইউপি সদস্যের ভাবমূর্তি নষ্ট করতে এবং আসন্ন নির্বাচনকে সামনে রেখে সড়কের ইট বিক্রির অভিযোগ ছড়াচ্ছে। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত তথ্য প্রকাশের দাবি জানান।
লক্ষ্মীপুরের নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় চরচামিতা এলাকার বেগম অজিফা উচ্চ বিদ্যালয় সংলগ্ন ভবনে স্থাপিত চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী কার্যালয়ের উদ্বোধনের মাধ্যমে এ কার্যক্রমের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অস্থায়ী উপজেলা কার্যালয়ের উদ্বোধন করেন পানিসম্পদ মন্ত্রী ও লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। লক্ষ্মীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস এম মেহেদী হ...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে পুলিশের অভিযানে এক চিহ্নিত মাদক কারবারির বাড়ি থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, ছুরি ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের রমজান আলী মোক্তার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় চন্দ্রগঞ্জ থানা পুলিশ। পুলিশ জানায়, অভিযানের লক্ষ্য ছিলেন ওই এলাকা...
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নে রেশমা আক্তার (৩০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এটি আত্মহত্যা নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছে নিহতের পরিবার। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) রাতে উপজেলার ৭ নম্বর দিঘলী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হরিভল্লবপুর গ্রামের তমিজ উদ্দিন পলোয়ান (প্রকাশ চৌকিদার) বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক সূত্রে জানা যায়, ২০১০ সালে সৌদি আরবপ্রবাসী ফখরুল ইসলাম বাবুর সঙ্গে পারিবারিকভাবে রেশমা...
লক্ষ্মীপুরে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, পাঁচ রাউন্ড তাজা গুলি, একটি ম্যাগাজিন, দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার (২২ জুলাই) সকালে জেলার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজমী বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ এলাকার সিয়াম ফিলিং স্টেশন সংলগ্ন সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন মো. মোক্তার...
লক্ষ্মীপুরে এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একটি মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৯ জুলাই) রাত ১০টার দিকে সংশ্লিষ্ট মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর মায়ের দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তার অধ্যক্ষের নাম মো. আবদুল আহাদ (৪৫)। তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। সোমবার (২০ জুলাই) দুপুরে তাকে লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। পুলিশ জানায়, গত শনিবার রাতে মাদ...