দেশের কৃষিপণ্য উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানি সক্ষমতা বাড়াতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। মঙ্গলবার (২৮ জুলাই) সকালে গাজীপুরে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। এ জন্য কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, গুণগত মান উন্নয়ন এবং রপ্তানিযোগ্য পণ্য তৈরিতে গুরুত্ব দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, দেশে বর্তমানে সারের কোনো ঘাটতি নেই। পর্যাপ্ত পরিমাণ সার মজুত রয়েছে। তবে একটি মহল কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। এ বিষয়ে সরকার কঠোর নজরদারি করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট পরিদর্শন শেষে কৃষি সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন মন্ত্রী। সভায় কৃষি গবেষণা জোরদার, উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানিযোগ্য কৃষিপণ্যের মান উন্নয়নে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি, কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. রফিকুল ইসলাম, কৃষি বিজ্ঞানী, শিক্ষক এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমেও কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশ লক্ষ্মীপুরের জেলেরা। ইলিশের ভরা মৌসুম হলেও মেঘনা নদীতে মাছের দেখা না মেলায় ঘাটে ঘাটে নেমে এসেছে নীরবতা। জেলেরা খালি হাতে ফিরছেন, আড়তদাররাও অলস সময় পার করছেন। জেলা মৎস্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, লক্ষ্মীপুরে প্রায় ৫২ হাজার নিবন্ধিত জেলে রয়েছেন, যারা মেঘনা নদীতে মাছ শিকার করে জীবিকা নির্বাহ করেন। রামগতির আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল পর্যন্ত বিস্তৃত মেঘনা অঞ্চলে তারা মাছ ধরেন। মার্চ ও এপ্রিল মাসে জাটকা সংরক্ষণ ও ইলিশ উৎপাদন বাড়...
হাওর অঞ্চলের বন্যাকবলিত কৃষকদের জন্য সাড়ে সাত হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সোমবার (৪ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের এক অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে তিনি এ তথ্য জানান। সম্প্রতি বন্যায় হাওর অঞ্চলের ব্যাপক ফসলহানির বিষয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সরকার বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ ক...
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বিভিন্ন স্থানে জব্দ করা জ্বালানি তেল কৃষকদের মাঝে সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করেছে উপজেলা প্রশাসন। এতে কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি সরকারি রাজস্ব নিশ্চিত হয়েছে। শনিবার (২৫ এপ্রিল) এ কার্যক্রম পরিচালনা করা হয়। উপজেলা প্রশাসন সূত্র জানায়, অবৈধভাবে মজুদ ও বিক্রির অভিযোগে জব্দ করা জ্বালানি তেল নষ্ট না করে কৃষিকাজে ব্যবহারের জন্য কৃষকদের কাছে বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগের ফলে কৃষকরা স্বল্পমূল্যে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন। পাশাপাশি বিক্...
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বিস্তীর্ণ ফসলি জমিতে এখন দুলছে আধাপাকা সোনালি ধানের শীষ। অনুকূল আবহাওয়া ও সময়মতো চাষাবাদের কারণে চলতি বোরো মৌসুমে বাম্পার ফলন হওয়ায় কৃষকদের মুখে ফুটেছে স্বস্তির হাসি। বৈশাখের শুরুতেই ধান কাটার প্রস্তুতি নিচ্ছেন কৃষকরা। সারা বছরের কষ্ট শেষে সোনালি ফসল ঘরে তোলার স্বপ্নে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর কালীগঞ্জে ব্রিধান-৮৯, ব্রিধান-৯২, ব্রিধান-১০০, ব্রিধান-১০১, ব্রিধান-১০২, ব্রিধান-১০৫, ব্রিধান-১০৮ এবং লালতীর-৪ জাতের ধান চাষ ক...
জাটকা ইলিশ সংরক্ষণে সরকারের কঠোর নিষেধাজ্ঞা চলমান থাকলেও লক্ষ্মীপুরে প্রকাশ্যে ইলিশ মাছ বিক্রির অভিযোগ উঠেছে। এতে মৎস্য বিভাগের কার্যক্রম ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সোমবার (৬ এপ্রিল) লক্ষ্মীপুর মাছ বাজার ঘুরে দেখা যায়, বাজারের আড়ৎদার ইদ্রিস আলী পাখিকে ইলিশসহ বিভিন্ন প্রজাতির নদীর মাছ বিক্রি করতে। নিষেধাজ্ঞার সময়েও এমন খোলামেলা বিক্রি দেখে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, জাটকা রক্ষায় মার্চ ও এপ্রিল মাসে মাছ ধরা, বিক্রি, পরিবহন ও মজুদ সম্পূর্ণ নিষিদ...