ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় পটুয়াখালী সদর উপজেলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান (৪৮) মারা গেছেন। বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টার দিকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত মিজানুর রহমান পটুয়াখালী সদর উপজেলার ডিবুরিয়াপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। কারা কর্তৃপক্ষ ও পারিবারিক সূত্র জানায়, গত ৯ জুন কারাগারে থাকা অবস্থায় তিনি মস্তিষ্কে রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করার পর ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উনসত্তরের গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের স্বাধীনতা-পরবর্তী রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের বর্ষীয়ান নেতা তোফায়েল আহমেদ আর নেই। সোমবার (১ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্যারালাইসিসসহ বার্ধক্যজনিত বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন তোফায়েল আহমেদ। গত বছরের সেপ্টেম্বর মাসে শারীরিক অবস্থার অবনতি হলে তা...
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া এলাকায় গোপন বৈঠকের সময় আওয়ামী লীগ ও যুবলীগের তিনজন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২২ মে) দুপুরে চাষাঢ়ার গ্র্যান্ড হল রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারদের নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, সম্প্রতি নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ওই রেস্টুরেন্টে অভিযান চালানো হয়। অভিযানের সময় সেখানে একটি গোপন বৈঠক চলছিল বলে...
জুলাই আন্দোলনের সময় লক্ষ্মীপুরে শিক্ষার্থীসহ পাঁচজনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পাটোয়ারী-এর জামিন বাতিল সংক্রান্ত শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২১ জুন আদেশের দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (২১ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন ধার্য করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন...
লক্ষ্মীপুরে জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী পাঁচ শিক্ষার্থী হত্যাসহ একাধিক মামলার আসামি আওয়ামী লীগ নেতা সৈয়দ আহম্মদ পাটওয়ারী জামিনে মুক্তি পেয়েছেন। গ্রেফতারের এক বছর ৮ মাস পর রোববার (১৭ মে) বিকেল ৩টার দিকে তিনি লক্ষ্মীপুর জেলা কারাগার থেকে মুক্তি পান। খোঁজ নিয়ে জানা গেছে, হত্যাসহ একাধিক মামলায় উচ্চ আদালত থেকে জামিনে মুক্তি পেলেও সৈয়দ আহম্মদ পাটওয়ারী তিনবার জেলগেট থেকে পুনরায় গ্রেফতার হন। সবশেষ বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যায় রামগঞ্জের থানা পোড়ানো মামলায় উচ্চ আদালত থেকে জামিন পান। এরপর জেলগেট থেকে...
নীলফামারীর সৈয়দপুর থানায় আটক পৌর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর কাজী জাহানারাকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে সৈয়দপুর থানায় এ ঘটনা ঘটে। জানা গেছে, একটি সালিশ বৈঠকে অংশ নিতে কাজী জাহানারা সৈয়দপুর থানায় আসেন। এ সময় সেখানে উপস্থিত মহিলা দলের কয়েকজন নেত্রীর সঙ্গে তার বাগবিতণ্ডা হয়। পরে তিনি থানা থেকে বের হয়ে যাওয়ার চেষ্টা করলে কিছুক্ষণ পর পুলিশ তাকে থানার ভেতরে আটক করে। আটকের পর থা...